বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর খণ্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিল লিমনের মৃত্যু নিশ্চিত; এখনও নিখোঁজ নাহিদা বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডিরত দুই নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যের জট খুলতে শুরু করেছে। নিখোঁজের ১০ দিন পর তাদের মধ্যে জামিল লিমন নামে এক শিক্ষার্থীর দেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

​শুক্রবার ফ্লোরিডার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ২৭ বছর বয়সী জামিল লিমন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান নিয়ে গবেষণা করছিলেন। দীর্ঘ তল্লাশির পর হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে তার মরদেহের অংশ বিশেষ উদ্ধার করা হয়। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসও এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

​অন্যদিকে একই দিনে নিখোঁজ হওয়া রাসায়নিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাহিদা বৃষ্টির (২৭) কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। ১৬ এপ্রিল সকালে লিমনের বাসা থেকে তাকে শেষবার দেখা যাওয়ার পর থেকেই তার খোঁজ মিলছিল না। নাহিদাকে উদ্ধারে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয় এবং বিশ্ববিদ্যালয় পুলিশ যৌথ অভিযান অব্যাহত রেখেছে।

​তদন্ত সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন লেক ফরেস্ট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে লিমনের রুমমেটকে আটক করে পুলিশ। অভিযানে অংশ নেয় সোয়াট টিমও। পুলিশ জানিয়েছে, লিমন ও নাহিদা নিখোঁজের ঘটনায় হিশাম আবুগারবিয়েহকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় ক্যাম্পাসের অন্য বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।

খুঁজুন