বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

২৭তম বিসিএস: দীর্ঘ প্রতীক্ষার অবসান, নিয়োগ পেলেন বঞ্চিত ৯৬ জন

১৮ মে’র মধ্যে যোগদানের নির্দেশ; মিলবে ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা, তবে থাকছে না বকেয়া সুবিধা।

অবশেষে দেড় দশকেরও বেশি সময় পর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ হলো ২৭তম বিসিএসের বঞ্চিত ৯৬ জন প্রার্থীর। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে। নবনিযুক্ত এই কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বিভিন্ন ক্যাডারে পদায়ন করা হয়েছে।

​প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা বজায় রাখার স্বার্থে এই ব্যাচের প্রথম নিয়োগের তারিখ থেকেই তাদের ভূতাপেক্ষভাবে নিয়োগ কার্যকর বলে গণ্য হবে। অর্থাৎ, তারা ব্যাচভিত্তিক জ্যেষ্ঠতা বা 'কনসেপচুয়াল সিনিয়রিটি' পেলেও নিয়ম অনুযায়ী পূর্বের কোনো বকেয়া আর্থিক সুবিধা দাবি করতে পারবেন না। আগামী ১৮ মে’র মধ্যে তাদের সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা অধিদপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগটি বাতিল বলে গণ্য হবে।

​উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনিয়মের অভিযোগে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে এই বঞ্চিত প্রার্থীদের নিয়োগের পথ সুগম হয়।

খুঁজুন