কুমিল্লার চান্দিনায় নিজ পোলট্রি খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়াজী (৪০) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই গ্রামের আলী মিয়াজীর ছেলে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধাইয়া ইউনিয়নের জোরপুনি ইউনিটের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিদিনের মতো নিজের পোলট্রি খামারে পরিচর্যার কাজ করতে যান তিনি। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। আলমগীর মিয়াজীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উপজেলা জামায়াত নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে জামায়াত নেতার মৃত্যু
নিজ খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আলমগীর মিয়াজী। ছবি: সংগৃহীত
কুমিল্লার চান্দিনায় নিজ পোলট্রি খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়াজী (৪০) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা
ঘটে। নিহত আলমগীর ওই গ্রামের আলী মিয়াজীর ছেলে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধাইয়া ইউনিয়নের জোরপুনি ইউনিটের সভাপতি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিদিনের মতো নিজের পোলট্রি খামারে পরিচর্যার কাজ করতে
যান তিনি। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। আলমগীর মিয়াজীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উপজেলা জামায়াত নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা