বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

দিনাজপুরে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়

তরুণীকে দিয়ে চলত টোপ দেওয়ার কাজ, পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ধরা পড়ল ভয়ংকর এই চক্র।

দিনাজপুরে প্রেমের অভিনয় করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ভয়ংকর এক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে শহরের কালিতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চব্বিশটি মামলার কুখ্যাত আসামি মুসা ইব্রাহিম ও তার সহযোগী আয়শা সিদ্দিকা।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম জানান, এই চক্রটি মূলত আয়শা সিদ্দিকাকে ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রেমের ফাঁদে ফেলত। এরপর তাদের নির্জন স্থানে ডেকে নিয়ে অপহরণ করে পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করত। গত এপ্রিল মাসে ফুলবাড়ীর এক যুবককে একইভাবে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই ঘটনায় মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

অভিযানের সময় তাদের কাছ থেকে রামদা, ছোড়া ও মোটরসাইকেলসহ একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই সন্ত্রাসী চক্রের অত্যাচারে অতিষ্ঠ দিনাজপুরবাসী তাদের গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছে।

খুঁজুন