বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

শ্রীমঙ্গলে গৃহস্থের রান্নাঘরে ফণা তোলা বিষধর গোখরা, আতঙ্কিত গ্রামবাসী

ইঁদুরের গর্তে লুকিয়ে ছিল বিষাক্ত সাপটি, অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে বিশাল আকৃতির বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামের তারেক আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ অদ্ভুত ফোঁসফোঁস শব্দ শুনতে পান। এক পর্যায়ে ইঁদুরের গর্তে ফণা তোলা অবস্থায় একটি সাপ দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। বাড়ির লোকজন সাপটিকে মারার চেষ্টা করলেও এর হিংস্র রূপ দেখে পিছু হটেন।

পরে খবর দেওয়া হলে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকৃত গোখরাটি বর্তমানে শ্রীমঙ্গল বন বিভাগের হেফাজতে রয়েছে এবং দ্রুতই এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

খুঁজুন