বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বসছে সোলার প্ল্যান্ট, পরীক্ষার সময় নিয়ে বড় সুখবর

সময় বাঁচাতে ১০ বছরে এসএসসি ও ১২ বছরে এইচএসসি শেষ করার পরিকল্পনা সরকারের; ওমেরার সঙ্গে চুক্তি সই।

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সৌরবিদ্যুতের আওতায় আনার এক উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ‘ওমেরা’র সঙ্গে এক সোলার প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার মানোন্নয়নে সরকার কোনো প্রকার ছাড় দেবে না উল্লেখ করে তিনি বলেন, উৎপাদনশীল মানবসম্পদ তৈরিই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

​শিক্ষাক্ষেত্রে সেশনজট নিরসন ও সময় সাশ্রয়ে বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মন্ত্রী আরও জানান, এখন থেকে একজন শিক্ষার্থী যেন ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মাথায় এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে পারে, সেই লক্ষ্যে কাজ চলছে। নিয়মিত সিলেবাস শেষ করে সঠিক সময়ে পরীক্ষা আয়োজনের উপায় নির্ধারণে আজই একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দীর্ঘসূত্রতা কমিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

খুঁজুন