বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.১২ বিলিয়ন ডলার

আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ৩০.৪৮ বিলিয়ন ডলার; বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত ‘বিপিএম-৬’ পদ্ধতি অনুযায়ী হিসাব করলে দেশের নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০.৪৮ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২১ এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল প্রায় ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ৪৫৯ দশমিক ০১ মিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, মোট রিজার্ভের তুলনায় নিট রিজার্ভের হিসাব বেশি বাস্তবসম্মত, কারণ এতে স্বল্পমেয়াদি দায় ও অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বাদ দেওয়া হয়। ফলে দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রার সক্ষমতা বোঝা যায় আরও স্পষ্টভাবে।

উল্লেখ্য, বৈদেশিক লেনদেনের স্থিতিশীলতা বজায় রাখা, আমদানি ব্যয় মেটানো এবং অর্থনীতির সামগ্রিক ভারসাম্য রক্ষায় এই রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

খুঁজুন