বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

অলিগার্কদের দাপট ভেঙে অর্থনীতিতে গণতন্ত্র ফেরানোর ঘোষণা অর্থমন্ত্রীর

মূলধারার বাইরে থাকা প্রান্তিক মানুষকে অর্থনীতির চালিকাশক্তি করার উদ্যোগ নিচ্ছে সরকার।

দেশের অর্থনৈতিক কাঠামোকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে ‘অর্থনৈতিক গণতন্ত্র’ প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগ ‘রেইজ’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

​অর্থমন্ত্রী বলেন, কেবলমাত্র রাজনৈতিক গণতন্ত্র দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, যদি না সাধারণ মানুষ অর্থনীতির সুফল পায়। গত শাসনামলে দেশের সম্পদ গুটিকয়েক অতি-ধনাঢ্য বা অলিগার্ক শ্রেণির হাতে কুক্ষিগত ছিল বলে তিনি অভিযোগ করেন। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।

​নারীদের অর্থনৈতিক অবদানের প্রশংসা করে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেন। তাদের সঞ্চয় প্রবণতা ও পরিশ্রমকে সম্মান জানিয়ে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা স্থানীয় বাজার ব্যবস্থায় নতুন প্রাণের সঞ্চার করবে। পাশাপাশি ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকদের সরাসরি মূলধারার অর্থনীতিতে যুক্ত করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। যারা এতদিন অর্থনীতির মূল স্রোতের বাইরে ছিলেন, তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানান অর্থমন্ত্রী।

খুঁজুন