স্বাস্থ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন হস্তান্তর; সরকারের টিকাদান কর্মসূচিতে গতি বাড়াবে এই অনুদান।
দেশের টিকাদান কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করতে এবং ইপিআই (EPI) কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে বড় এক সহযোগী হিসেবে এগিয়ে এসেছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে উপহার হিসেবে ৩ লাখ ৮০ হাজার ডোজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃত পোলিও ভ্যাকসিন প্রদান করেছে। আজ বুধবার সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিকট এই টিকার ভায়ালগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃত এই ভ্যাকসিনের নাম ‘পোলিওমায়েলাইটিস ভ্যাকসিন (ভেরো সেল, ইনঅ্যাক্টিভেটেড সাবিন স্ট্রেনস)’। মোট ৭৬ হাজার ভায়ালে ৩ লাখ ৮০ হাজার ডোজ টিকা অনুদান হিসেবে পেয়েছে বাংলাদেশ। ভ্যাকসিন গ্রহণকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই উদ্যোগ বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশকে পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক, ৩ লাখ ৮০ হাজার ডোজ হস্তান্তর
সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে পোলিও ভ্যাকসিনের ডোজ হস্তান্তর করছেন সিনোভ্যাকের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত।
দেশের টিকাদান কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করতে এবং ইপিআই (EPI) কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে বড় এক সহযোগী হিসেবে এগিয়ে এসেছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে উপহার হিসেবে ৩ লাখ ৮০ হাজার ডোজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
(WHO) স্বীকৃত পোলিও ভ্যাকসিন প্রদান করেছে। আজ বুধবার সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিকট এই টিকার ভায়ালগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত এই ভ্যাকসিনের নাম ‘পোলিওমায়েলাইটিস ভ্যাকসিন (ভেরো সেল, ইনঅ্যাক্টিভেটেড সাবিন স্ট্রেনস)’। মোট
৭৬ হাজার ভায়ালে ৩ লাখ ৮০ হাজার ডোজ টিকা অনুদান হিসেবে পেয়েছে বাংলাদেশ। ভ্যাকসিন গ্রহণকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই উদ্যোগ বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা