বাংলাদেশে চলমান হামের (Measles) প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে মূল্যায়ন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। টিকার ঘাটতি এবং ক্রমবর্ধমান মৃত্যুহার দেশের স্বাস্থ্য খাতের আগের অর্জনকে বড় ধাক্কা দিয়েছে।
ডব্লিউএইচওর তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে দেশে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক বাড়ছে। ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৯ হাজার ১৬১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর।
বর্তমানে ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় ঝুঁকি সবচেয়ে বেশি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ সালে হাম-রুবেলা (MR) টিকার জাতীয় পর্যায়ের ঘাটতি এবং নিয়মিত টিকাদান কর্মসূচি (SIA) পালিত না হওয়া এই সংকটের মূল কারণ। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতা মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘উচ্চ ঝুঁকি’ সতর্কতা, মৃত্যু ১৬৬
বাংলাদেশে হামের সংক্রমণ বৃদ্ধিতে বাড়ছে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি। (সংগৃহীত ছবি)
বাংলাদেশে চলমান হামের (Measles) প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে মূল্যায়ন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। টিকার ঘাটতি এবং ক্রমবর্ধমান মৃত্যুহার দেশের স্বাস্থ্য খাতের আগের অর্জনকে বড় ধাক্কা
দিয়েছে। ডব্লিউএইচওর তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে দেশে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক বাড়ছে। ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৯ হাজার ১৬১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর। বর্তমানে ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী,
কামরাঙ্গীরচর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় ঝুঁকি সবচেয়ে বেশি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ সালে হাম-রুবেলা (MR) টিকার জাতীয় পর্যায়ের ঘাটতি এবং নিয়মিত টিকাদান কর্মসূচি (SIA) পালিত না হওয়া এই সংকটের মূল কারণ। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতা মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা