বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

বিকাশে বড় পদে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ২ মে পর্যন্ত

ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার পদে অভিজ্ঞ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড।

দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান 'বিকাশ লিমিটেড' জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘বিজনেস সেলস’ বিভাগে ‘ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার’ পদে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার খুঁজছে। ডিজিটাল পেমেন্ট ও ফিনটেক খাতে যারা নিজেদের ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

যোগ্যতা ও শর্তাবলি:

আগ্রহী প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। মোবাইল আর্থিক পরিষেবা (MFS) এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে প্রার্থীর গভীর জ্ঞান থাকা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকা।

বেতন ও সুযোগ-সুবিধা:

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও বিকাশের বিদ্যমান নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় করপোরেট সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

গত ২৩ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী ২ মে ২০২৬

খুঁজুন