বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

ভরা কনসার্টে নিজেকে ‘মৃত’ দাবি করলেন দিলজিৎ দোসাঞ্ঝ!

কানাডার ক্যালগরিতে গান গাইতে গাইতে আধ্যাত্মিক ও রহস্যময় মন্তব্যে ভক্তদের চমকে দিলেন এই পাঞ্জাবি তারকা।

কানাডার ক্যালগরিতে আয়োজিত জমকালো এক কনসার্টে মঞ্চে দাঁড়িয়ে আচমকাই নিজেকে ‘মৃত’ বলে ঘোষণা করেছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ।

‘অউরা ওয়ার্ল্ড ট্যুর ২০২৬’-এর অংশ হিসেবে গত ৩০ এপ্রিল গান পরিবেশনের সময় এমন রহস্যময় ও আধ্যাত্মিক মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আবেগঘন কণ্ঠে দিলজিৎ বলছেন যে তিনি অনেক আগেই এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং মৃত্যুকে তিনি মোটেও ভয় পান না।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, দিলজিৎ কনসার্টে উপস্থিত হাজারো ভক্তের উদ্দেশ্যে বলেন, গত ডিসেম্বর মাসেই তিনি নিজের দেহ ত্যাগ করার চেষ্টা করেছিলেন। তবে কিছু কাজ এখনো অপূর্ণ থাকায় তাঁকে পৃথিবীতে থাকতে হচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার বিষয়টিকে তিনি তাঁর ‘অন্তরের ঈশ্বর’ হিসেবে অভিহিত করেন। গায়ক আরও যোগ করেন, কারো প্রতি তাঁর কোনো ক্ষোভ বা বিদ্বেষ নেই; ভালোবাসা এবং ক্ষমাই তাঁর জীবনের মূল চালিকাশক্তি। তাঁর এমন অদ্ভুত ও আকস্মিক মন্তব্যে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে প্রিয় তারকার মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেও, উপস্থিত দর্শকদের একাংশকে আবার লাল পতাকা উড়িয়ে এই বক্তব্যের প্রতিবাদ জানাতে দেখা গেছে।

খুঁজুন