বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

ভৈরবে চালের পাত্রে মিলল ইয়াবা; নারীসহ ৩ মাদক কারবারি দণ্ডিত

কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযানে মাদকসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান।

কিশোরগঞ্জের ভৈরবে অভিনব কায়দায় চালের ড্রামে লুকিয়ে রাখা মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও টাস্কফোর্স।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পঞ্চবটি এলাকার লতিফা বেগম (৫৮), জিহাদ মিয়া (২০) এবং মো. জাকির হোসেন (২৬)। অভিযান চলাকালীন লতিফা বেগমের ঘর তল্লাশি করে চালের কন্টেইনারের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা ও ৩ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে ৬ মাসের জেল ও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া গাঁজা সংরক্ষণের দায়ে জিহাদকে ১ মাস ও ইয়াবা রাখার দায়ে জাকিরকে ১৫ দিনের কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খুঁজুন