বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

তারকাদের ব্যক্তিগত ভিডিও ধারণ: ‘সাংবাদিক’ ও ‘ভিউ শিকারি’ নিয়ে মুখ খুললেন মিম-পরীমনি

সিয়ামের স্ত্রীর সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে সরব ঢালিউড; অপেশাদার ভিডিওগ্রাফিকে কড়া জবাব দিলেন তারকারা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীকে উদ্দেশ্য করে অপেশাদার কায়দায় ভিডিও ধারণের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিও ধারণের সময় অবন্তী স্পষ্টভাবে ‘টপ অ্যাঙ্গেল’ থেকে ভিডিও না করার অনুরোধ জানালেও তা উপেক্ষা করা হয়। এই ঘটনার পর বিনোদন অঙ্গনে ব্যক্তিগত গোপনীয়তা এবং সংবাদ সংগ্রহের নৈতিকতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন শোবিজ তারকারা।

​চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এই বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি মনে করেন, মূলধারার পেশাদার সাংবাদিকদের সাথে এই অপেশাদার ব্যক্তিদের মেলানো ঠিক হবে না। মিম বলেন, “প্রকৃত সাংবাদিকরা কখনোই এমন অশোভন আচরণ করেন না। যারা স্রেফ ভিউ পাওয়ার নেশায় এমন কাজ করেন, তারা মূলত বিভিন্ন পেজ পরিচালনাকারী বা কনটেন্ট ক্রিয়েটর। অনেক সময় অনুষ্ঠানের বাইরে থেকে কিছু লোক এসে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।” তিনি আরও যোগ করেন যে, শিল্পী এবং সাংবাদিকদের মধ্যকার পারস্পরিক সম্মান ও আস্থার সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি।

​অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে সবচেয়ে বেশি অগ্নিশর্মা দেখা গেছে চিত্রনায়িকা পরীমনিকে। অবন্তীর প্রতিবাদের ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে তিনি লিখেন, “কেউ ন্যায্য কথা বলে আঙুল তুললেই সে খারাপ হয়ে যায়! অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ খুবই কম আছে।” ক্ষোভ প্রকাশ করে পরীমনি আরও লেখেন, “এই পরিস্থিতির শিকার আমরা প্রায় সবাই হই। যারা এমন কাজ করে, সামনে পড়লে এবার আমি সরাসরি চটকনা দিয়ে দেবো।”

​এই ঘটনার পর বিনোদন জগতের অনেকেই দাবি তুলেছেন যেন বড় বড় অনুষ্ঠানগুলোতে কেবল অনুমোদিত এবং পেশাদার সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়, যাতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা পায়।

খুঁজুন