রক্তি নদীতে নিখোঁজের দেড় ঘণ্টা পর মুন্সীগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার করল ডুবুরিদল।
সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ হাউস বোট নির্মাণের কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন রাকিব হোসেন (২৬) নামের এক তরুণ কাঠমিস্ত্রি।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ারপুর এলাকায় 'বনেদী' নামের একটি বিলাসবহুল হাউস বোট তৈরির কাজ করছিলেন রাকিব। কাজ চলাকালীন তিনি এক বোট থেকে পাশের অন্য একটি বোটে যাওয়ার চেষ্টা করেন। এসময় পা পিছলে বা অসাবধানতাবশত তিনি সরাসরি নদীতে পড়ে তলিয়ে যান। সহকর্মী ও স্থানীয়রা তাৎক্ষণিক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর নদী থেকে রাকিবের নিথর দেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পানিতে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুরে হাউস বোটে কাজ করার সময় নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু
রক্তি নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকারীরা। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ হাউস বোট নির্মাণের কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন রাকিব হোসেন (২৬) নামের এক তরুণ কাঠমিস্ত্রি। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ারপুর এলাকায় 'বনেদী' নামের
একটি বিলাসবহুল হাউস বোট তৈরির কাজ করছিলেন রাকিব। কাজ চলাকালীন তিনি এক বোট থেকে পাশের অন্য একটি বোটে যাওয়ার চেষ্টা করেন। এসময় পা পিছলে বা অসাবধানতাবশত তিনি সরাসরি নদীতে পড়ে তলিয়ে যান। সহকর্মী ও স্থানীয়রা তাৎক্ষণিক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।নিখোঁজের প্রায় দেড়
ঘণ্টা পর নদী থেকে রাকিবের নিথর দেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পানিতে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা