বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

সিনেমাকেও হার মানাল বাস্তব: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

পাঁচ দিনের চরম নাটকীয়তা ও টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে শপথ নিলেন অভিনেতা-রাজনীতিক বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে চলা অবিশ্বাস্য সব নাটকীয়তার অবসান হলো। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ ভারতের মেগাস্টার থালাপতি বিজয় আজ রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে তার এই সিংহাসনে আরোহণ কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর ছিল না। টানা পাঁচ দিনের রাজনৈতিক উত্তেজনা, গভর্নরের সঙ্গে দফায় দফায় বৈঠক আর জোট গঠন নিয়ে অনিশ্চয়তার পর অবশেষে বিজয়ের দল 'তামিলগা ভেত্রি কাজাগাম' (টিভিকে) সরকার গঠনে সফল হয়েছে।

​পুরো ঘটনার মোড় ঘোরে যখন গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার চেন্নাই ছাড়ার ঠিক আগমুহূর্তে বিজয় তার প্রয়োজনীয় সমর্থনের প্রমাণপত্র জমা দেন। মূলত গভর্নর বিমানে ওঠার প্রস্তুতি নিলে রাজনৈতিক মহলে শঙ্কা তৈরি হয়েছিল যে, সরকার গঠন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে। কিন্তু নাটকীয়ভাবে গভর্নর তার সফর বাতিল করেন এবং ঠিক সেই মুহূর্তেই ভিদুথালাই চিরুথাইগাল কাচি ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ বিজয়ের জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এর ফলে ২৩৪ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৮ অতিক্রম করে বিজয়ের জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। এর আগে একক দল হিসেবে ১০৮টি আসন পেলেও সরকার গড়তে তাকে মিত্রদের সমর্থনের অপেক্ষায় থাকতে হয়েছিল। সব বাধা পেরিয়ে আজ থেকে তামিলনাড়ুর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন এই থালাপতি।

খুঁজুন