ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কারাদণ্ড হ্রাসের পথ আপাতত বন্ধ হয়ে গেল। বলসোনারোর মিত্রদের মাধ্যমে পাস হওয়া একটি বিতর্কিত আইনের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শনিবার এক আদেশে বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস জানান, আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত এটি কার্যকর করা যাবে না। ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর ক্ষমতা আঁকড়ে ধরার ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এই দণ্ড থেকে বাঁচতে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসে একটি বিশেষ আইন পাস করানো হয়, যা মূলত বলসোনারোর সাজা কমানোর সুযোগ তৈরি করেছিল। বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা এই আইনে ভেটো দিলেও গত এপ্রিলে বলসোনারো সমর্থকরা সেই ভেটো বাতিল করে দেয়। এরপরই আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানানো হয়। বিচারপতির নতুন এই আদেশের ফলে পূর্ণাঙ্গ বেঞ্চের সিদ্ধান্ত আসার আগে দণ্ডপ্রাপ্তদের আইনজীবীরা সাজা কমানোর কোনো আবেদন করতে পারবেন না। এদিকে বলসোনারোর আইনজীবীরা এই পুরো আইনি প্রক্রিয়াকে ‘ন্যায়বিচারের ব্যর্থতা’ বলে দাবি করেছেন।
বলসোনারোর সাজা কমানোর পথ বন্ধ করলেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট
ব্রাজিলের সুপ্রিম কোর্টের নির্দেশে বড় ধাক্কা খেলেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ছবি: সংগৃহীত
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কারাদণ্ড হ্রাসের পথ আপাতত বন্ধ হয়ে গেল। বলসোনারোর মিত্রদের মাধ্যমে পাস হওয়া একটি বিতর্কিত আইনের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শনিবার এক আদেশে বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস জানান, আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত এটি কার্যকর করা যাবে
না। ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর ক্ষমতা আঁকড়ে ধরার ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই দণ্ড থেকে বাঁচতে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসে একটি বিশেষ আইন পাস করানো হয়, যা মূলত বলসোনারোর সাজা কমানোর সুযোগ তৈরি করেছিল। বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা এই আইনে ভেটো দিলেও
গত এপ্রিলে বলসোনারো সমর্থকরা সেই ভেটো বাতিল করে দেয়। এরপরই আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানানো হয়। বিচারপতির নতুন এই আদেশের ফলে পূর্ণাঙ্গ বেঞ্চের সিদ্ধান্ত আসার আগে দণ্ডপ্রাপ্তদের আইনজীবীরা সাজা কমানোর কোনো আবেদন করতে পারবেন না। এদিকে বলসোনারোর আইনজীবীরা এই পুরো আইনি প্রক্রিয়াকে ‘ন্যায়বিচারের ব্যর্থতা’ বলে দাবি করেছেন।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা