বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

পশ্চিমবঙ্গে সড়কে নামাজে নিষেধাজ্ঞা, কড়া অবস্থানে শুভেন্দু সরকার

আদালতের নির্দেশ মেনে ধর্মীয় জমায়েত বন্ধের ঘোষণা বিধায়ক অর্জুন সিংয়ের

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই প্রশাসনিক ক্ষেত্রে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাজ্যের কোনো সড়কেই নামাজ বা অন্য কোনো ধর্মীয় জমায়েত আয়োজন করা যাবে না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিজেপি বিধায়ক অর্জুন সিং এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, জনদুর্ভোগ এড়াতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বিচারবিভাগীয় নির্দেশিকা অনুসরণ করেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশেষ করে কলকাতার রেড রোডের ঐতিহ্যবাহী বড় ঈদের জামাত নিয়ে যে বিতর্ক ছিল, সেটির ইতি টানতে চাইছে নতুন প্রশাসন। অর্জুন সিং জানান, রেড রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ভবিষ্যতে আর এ ধরনের কোনো বড় ধর্মীয় জমায়েত দেখা যাবে না। গত বছর এই স্থানে নামাজ পড়া নিয়ে সেনাবাহিনী ও আয়োজকদের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই মূলত স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। এছাড়া নির্বাচনি ইশতেহার অনুযায়ী গরু পাচারসহ সীমান্ত অপরাধ দমনেও শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

খুঁজুন