বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা পরিকল্পনা

সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং চলমান সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব জমা দিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত ও অস্থিরতা নিরসনে নতুন এক শান্তি পরিকল্পনার রূপরেখা যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইরান। গত শনিবার (২ মে) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​ইরান জানিয়েছে, এই প্রস্তাবের মূল লক্ষ্য কেবল সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা নয়, বরং পুরো অঞ্চলের সংকটের স্থায়ী ও দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত করা। জানা গেছে, এর আগে যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাস সময় চেয়ে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে তেহরান সেই প্রস্তাব নাকচ করে দিয়ে সাফ জানিয়েছে, যাবতীয় সংকট ও উত্তেজনার চূড়ান্ত মীমাংসা ৩০ দিনের মধ্যেই সম্পন্ন করতে হবে।

​ইরানের পক্ষ থেকে দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত যুক্ত করা হয়েছে। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

​নিরাপত্তা নিশ্চয়তা: ভবিষ্যতে ইরানের ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হবে না, এমন সুস্পষ্ট নিশ্চয়তা প্রদান করতে হবে।

​সেনা প্রত্যাহার: ইরানের সীমান্তবর্তী অঞ্চল থেকে সব ধরনের মার্কিন সেনা সরিয়ে নিতে হবে।

​নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইরানের ওপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নৌ-অবরোধ অবিলম্বে তুলে নিতে হবে।

​সম্পদ ফেরত: বিদেশে জব্দ করা ইরানের সব ধরনের সম্পদ অবমুক্ত করে ফিরিয়ে দিতে হবে।

​যুদ্ধবিরতি: লেবাননসহ সংঘাতপূর্ণ সব রণাঙ্গনে অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে হবে।

খুঁজুন