সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত একটি ইটের রাস্তা উদ্বোধনের মাত্র চারদিনের মাথায় তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে জনসাধারণের চলাচলের জন্য নির্মিত একটি ইটের রাস্তা থেকে ইট খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার যাতায়াতের সমস্যায় ভোগার পর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফিকা হোসেনের উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে ওই রাস্তাটি নির্মাণ করা হয়।
গত ২৭ এপ্রিল তৎকালীন ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসিসহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে ইউএনও বদলি হওয়ার পরদিনই অর্থাৎ ২ মে বিকেলে গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলীর নেতৃত্বে কিছু লোক এসে রাস্তার ইট তুলে নিয়ে যায়।
এ বিষয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিউলী খাতুন জানান, অসহায় কয়েকটি পরিবারের যাতায়াতের সুবিধার্থে সরকারি অর্থায়নে রাস্তাটি করা হয়েছিল। এমনভাবে ইট তুলে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কী বলছেন অভিযুক্ত ও প্রশাসন?
অভিযুক্ত বিএনপি নেতা আফসার আলীর দাবি, যে জায়গায় রাস্তাটি তৈরি করা হয়েছে সেটি করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন। তাই কলেজের জায়গা দখলমুক্ত করতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
এ প্রসঙ্গে সদ্য যোগদানকৃত শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, চরনবীপুর গ্রামের সদ্য নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাস্তা তৈরির ৪ দিন পর ইট তুলে নিলেন বিএনপি নেতা
সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা থেকে ইট খুলে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে জনসাধারণের চলাচলের জন্য নির্মিত একটি ইটের রাস্তা থেকে ইট খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার যাতায়াতের সমস্যায় ভোগার পর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফিকা হোসেনের উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে ওই রাস্তাটি নির্মাণ করা হয়। গত ২৭ এপ্রিল তৎকালীন ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসিসহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
করা হয়। তবে ইউএনও বদলি হওয়ার পরদিনই অর্থাৎ ২ মে বিকেলে গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলীর নেতৃত্বে কিছু লোক এসে রাস্তার ইট তুলে নিয়ে যায়। এ বিষয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিউলী খাতুন জানান, অসহায় কয়েকটি পরিবারের যাতায়াতের সুবিধার্থে সরকারি অর্থায়নে রাস্তাটি করা হয়েছিল। এমনভাবে ইট তুলে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কী
বলছেন অভিযুক্ত ও প্রশাসন? অভিযুক্ত বিএনপি নেতা আফসার আলীর দাবি, যে জায়গায় রাস্তাটি তৈরি করা হয়েছে সেটি করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন। তাই কলেজের জায়গা দখলমুক্ত করতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এ প্রসঙ্গে সদ্য যোগদানকৃত শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, চরনবীপুর গ্রামের সদ্য নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা