পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শুভেন্দু অধিকারীর। শুক্রবার কলকাতায় নবনির্বাচিত ২০৭ জন বিজেপি বিধায়কের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে বিজেপি পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। ঐতিহাসিক এই রাজনৈতিক পালাবদলের পর আগামীকাল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, টানা দ্বিতীয়বার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পুরস্কার হিসেবেই শুভেন্দুর ওপর ভরসা রেখেছে বিজেপি নেতৃত্ব। ২০২১ সালে নন্দীগ্রামে জয়ের পর এবার ভবানীপুর উপ-নির্বাচনেও প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করেছেন তিনি। এছাড়া নন্দীগ্রামের আসনটিও তিনি নিজের দখলে রেখেছেন। মূলত তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরানো এবং সাংগঠনিক দক্ষতার কারণেই অমিত শাহের উপস্থিতিতে তার নাম চূড়ান্ত করা হয়। আজই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন শুভেন্দু অধিকারী, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শুভেন্দু অধিকারীর। শুক্রবার কলকাতায় নবনির্বাচিত ২০৭ জন বিজেপি বিধায়কের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে বিজেপি পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ঐতিহাসিক এই রাজনৈতিক পালাবদলের পর আগামীকাল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, টানা দ্বিতীয়বার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পুরস্কার হিসেবেই শুভেন্দুর ওপর ভরসা রেখেছে বিজেপি নেতৃত্ব। ২০২১ সালে নন্দীগ্রামে জয়ের পর এবার ভবানীপুর উপ-নির্বাচনেও প্রায় ১৫
হাজার ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করেছেন তিনি। এছাড়া নন্দীগ্রামের আসনটিও তিনি নিজের দখলে রেখেছেন। মূলত তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরানো এবং সাংগঠনিক দক্ষতার কারণেই অমিত শাহের উপস্থিতিতে তার নাম চূড়ান্ত করা হয়। আজই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন শুভেন্দু অধিকারী, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা