বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

অর্থনৈতিক চাপে মাথা নোয়াবে না ইরান: স্পিকার

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও প্রচারণার চাপের মুখে তেহরানের অটল অবস্থানের কথা জানিয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানান, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে ইরান।

ইরানের ভেতরে কৃত্রিম বিভক্তি তৈরি করতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেছেন, এই ধরনের কৌশল প্রয়োগ করে ইরানকে কখনোই নতি স্বীকার করানো বা আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।

​ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। স্পিকার গালিবাফ তার বক্তব্যে বলেন, ‘শত্রুরাষ্ট্র অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল নিয়ে অনেক বেশি আশাবাদী হয়ে পড়েছে। কিন্তু তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভ্রান্ত এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।’

​তিনি আরও স্পষ্ট করেন যে, বাহ্যিক চাপ যত বেশিই আসুক না কেন, ইরানের সাধারণ মানুষ তাদের জাতীয় স্বার্থ ও স্বাধীনতার জন্য যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। অতীতেও নানা ধরনের অবরোধ ও নিষেধাজ্ঞার মুখে ইরান মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না।

খুঁজুন