বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ
সংসদে যাওয়ার পথে আর বাধা নেই

নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন বৈধ

আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেন এনসিপি নেত্রী নুসরাত; ইসির চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থিতা নিয়ে চলা দীর্ঘ আইনি লড়াইয়ের ইতি ঘটল। উচ্চ আদালতের কড়া নির্দেশনার পর অবশেষে মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্রকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৩ মে) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত চূড়ান্ত তালিকায় নুসরাতের নাম যুক্ত করার মাধ্যমে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হলো।

এর আগে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় জটিলতা তৈরি হলে নুসরাত তাবাসসুম জ্যোতি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ২৭ এপ্রিল আদালত তার মনোনয়নপত্র গ্রহণের আদেশ দেন এবং তিন দিনের মধ্যে পুনঃবাছাই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

আদালতের সেই নির্দেশনা পালনে গত ২ মে পুনরায় মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে জাতীয় সংসদ নির্বাচন আইন ২০০৪-এর ধারা ১০-এর উপধারা (৮) অনুযায়ী তার প্রার্থিতা আইনগতভাবে সঠিক ও বৈধ বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সংরক্ষিত নারী আসনে এনসিপির এই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।

খুঁজুন