মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ নেতা এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত। চিকিৎসা শেষে খুব শিগগিরই ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর সামনে আসবেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্যরা।
জানা গেছে, গত ৬ মে সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের শারীরিক অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেন। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে তিনি জানান, এই প্রবীণ রাজনীতিক এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। চিকিৎসকদের গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী, ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে তাকে নিয়মমাফিক ফিজিওথেরাপি ও বিশ্রামে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে মির্জা আব্বাস নিজেই ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর সামনে উপস্থিত হয়ে দোয়া প্রার্থনা করবেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারের ঠিক আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি এখন সুস্থতার পথে।
সুস্থতার পথে মির্জা আব্বাস, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা
সুস্থতার পথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্যরা। জানা গেছে, গত ৬ মে সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের শারীরিক অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেন। মির্জা আব্বাসের স্ত্রী
আফরোজা আব্বাসের বরাত দিয়ে তিনি জানান, এই প্রবীণ রাজনীতিক এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। চিকিৎসকদের গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী, ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তাকে নিয়মমাফিক ফিজিওথেরাপি ও বিশ্রামে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে মির্জা আব্বাস নিজেই ভিডিও বার্তার
মাধ্যমে দেশবাসীর সামনে উপস্থিত হয়ে দোয়া প্রার্থনা করবেন। এর আগে গত ১১ মার্চ ইফতারের ঠিক আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি এখন সুস্থতার পথে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা