বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

নারায়ণগঞ্জে র‍্যাবের সাঁড়াশি অভিযান; ড্রোন-পিস্তলের গুলিসহ আটক ১৩

দেওভোগের মাদক আস্তানা থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ ১১ লাখ টাকা উদ্ধার।

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্রের গুলি ও দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৬ মে) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল এলাকায় র‍্যাবের ওপর হামলা ও তিন সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনার সূত্র ধরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান শুরু হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দেওভোগ নূর মসজিদ সংলগ্ন একটি ছয় তলা ও একটি দুই তলা ভবনে অভিযান চালায় র‍্যাব। তল্লাশিকালে ওই আস্তানা থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২৩টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র (ছুরি, চাইনিজ কুড়াল, রামদা ও চাপাতি), সিসি ক্যামেরা ও একটি ড্রোন জব্দ করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ২৩৫ কেজি গাঁজা, ১১ হাজার পিস ইয়াবা এবং নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।

র‍্যাব-১১ এর অধিনায়ক জানিয়েছেন, বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

খুঁজুন