বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

মুন্সীগঞ্জে চাচা খুন: নিউইয়র্কের আদালতে ভাতিজার ১৫ বছরের জেল

সিরাজদিখানে শটগানের গুলিতে প্রাণ হারান মাইকেল রোজারিও; মার্কিন বিচার বিভাগের তদন্তে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে নিজ চাচাকে গুলি করে হত্যার দায়ে গ্যানেট রোজারিও (৫৪) নামে এক মার্কিন প্রবাসীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। গত বৃহস্পতিবার (৭ মে) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রায় নিশ্চিত করে। এর আগে একই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। নিহত মাইকেল রোজারিও এবং দণ্ডপ্রাপ্ত গ্যানেট রোজারিও—উভয়ই মার্কিন নাগরিক ছিলেন।

​আদালতের নথি অনুযায়ী, ২০২১ সালের ১১ জুন সিরাজদিখানের শুলপুর গ্রামে পৈতৃক ভিটা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দিন সন্ধ্যায় গ্যানেট তার চাচার শোবার ঘরের জানালার পাশ থেকে শটগানে গুলি ছোড়েন। প্রত্যক্ষদর্শী ও জবানবন্দি অনুযায়ী, গুলি করার ঠিক আগমুহূর্তে গ্যানেট চিৎকার করে বলেছিলেন, ‘তুই কাল আর সূর্য দেখবি না।’ গুলিতে ঘটনাস্থলেই মাইকেলের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের দুই বছর পর ২০২৩ সালে গ্যানেট যুক্তরাষ্ট্রে পালিয়ে গেলেও পার পাননি। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং বাংলাদেশ সরকারের যৌথ সহযোগিতায় দীর্ঘ তদন্ত শেষে নিউইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। বাংলাদেশে যাবজ্জীবন সাজা থাকলেও মার্কিন আইনি প্রক্রিয়ায় তাকে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

খুঁজুন