বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

৫ মামলায় মেয়র আইভীর জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনি লড়াইয়ে বড় স্বস্তি মিলেছে। তার বিরুদ্ধে দায়ের করা পৃথক পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ প্রদান করেন। আদালতে আইভীর পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

​উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে টানা তিনবার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি। উচ্চ আদালতের এই আদেশের ফলে তার মুক্তিতে আইনি কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

খুঁজুন