বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

মমতার ১৫ বছরের শাসনের অবসান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু

মোদি-শাহর উপস্থিতিতে ব্রিগেডে শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী ও ৫ মন্ত্রী; রাজ্যজুড়ে বিজেপির উল্লাস।

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এর মাধ্যমেই রাজ্যটিতে দীর্ঘ দেড় দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় বসলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হওয়া এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি।

​গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে ২০৭টি আসনে নিরঙ্কুশ জয় পায় বিজেপি। এরপর গতকাল শুক্রবার বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আনুষ্ঠানিক ঘোষণার পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দায়িত্ব নিলেন তিনি।

​শুভেন্দু অধিকারীর পাশাপাশি আজ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরও পাঁচজন প্রভাবশালী নেতা। তারা হলেন— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী মোদি ব্যক্তিগতভাবে শুভেন্দুকে অভিনন্দন জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে আসা বিজেপির জন্য এই জয় এবং শুভেন্দুর নেতৃত্ব এক বিশাল মাইলফলক।

খুঁজুন