দক্ষিণ লেবাননের টায়ার শহরে একটি স্কুলের পাশে চালানো হামলায় দুই জন নিহত হয়েছেন। এছাড়াও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছে।
দক্ষিণ লেবাননে ফের জোরদার হয়েছে সংঘাত। দেশটির দক্ষিণাঞ্চলীয় টায়ার শহরের আল-সিরাজ হাইস্কুলের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, এই হামলায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন। খবর পেয়ে সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেন।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্যমতে, শুধু টায়ার শহর নয়, খিরবেত সেলম শহরেও একটি পৌর ভবনের পাশের বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। তবে সেই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, সোমবার থেকে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সরাসরি সংঘর্ষ শুরু হয়েছে। ওয়াদি রাজ অঞ্চলের দেইর সিরিয়ান ও জাওতার শহরে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থলযুদ্ধের পাশাপাশি ছোট অস্ত্রের ব্যবহার এবং রকেট হামলা অব্যাহত রয়েছে। চলমান এই সংঘাতের ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন তারা।
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা ও সংঘর্ষ। ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননে ফের জোরদার হয়েছে সংঘাত। দেশটির দক্ষিণাঞ্চলীয় টায়ার শহরের আল-সিরাজ হাইস্কুলের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, এই হামলায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন। খবর পেয়ে সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির
তথ্যমতে, শুধু টায়ার শহর নয়, খিরবেত সেলম শহরেও একটি পৌর ভবনের পাশের বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। তবে সেই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে, সোমবার থেকে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সরাসরি সংঘর্ষ শুরু হয়েছে। ওয়াদি রাজ অঞ্চলের
দেইর সিরিয়ান ও জাওতার শহরে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থলযুদ্ধের পাশাপাশি ছোট অস্ত্রের ব্যবহার এবং রকেট হামলা অব্যাহত রয়েছে। চলমান এই সংঘাতের ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন তারা।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা