গভীর রাতে পাথারিয়াদ্বার সীমান্তে বিএসএফের গুলি; আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় স্থানান্তর।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে ও গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোরছালিন এবং মধুপুর গ্রামের নবীর হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ বর্তমানে ভারতের আগরতলার জিবি হাসপাতালে রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে একদল লোক সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে মোরছালিন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং নবীর হোসেন গুলিবিদ্ধ অবস্থায় ভারতীয় হাসপাতালে মারা যান। এই ঘটনায় আরও বেশ কয়েকজন বাংলাদেশি তরুণ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, যাদের চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়েছে। চণ্ডীদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন একজন নিহতের খবর নিশ্চিত করেছেন। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানিয়েছেন, সীমান্তে নিহতের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২
বিএসএফের গুলিতে নিহতের ঘটনায় কসবা সীমান্ত এলাকায় শোকের ছায়া ও আতঙ্ক। ছবি: সংগৃহীত।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে ও গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোরছালিন এবং মধুপুর গ্রামের নবীর হোসেন। স্থানীয় সূত্রে
জানা গেছে, নিহতদের মরদেহ বর্তমানে ভারতের আগরতলার জিবি হাসপাতালে রয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে একদল লোক সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে মোরছালিন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং নবীর হোসেন গুলিবিদ্ধ অবস্থায় ভারতীয় হাসপাতালে মারা যান। এই ঘটনায় আরও বেশ কয়েকজন বাংলাদেশি তরুণ আহত হয়েছেন বলে খবর
পাওয়া গেছে, যাদের চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়েছে। চণ্ডীদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন একজন নিহতের খবর নিশ্চিত করেছেন। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানিয়েছেন, সীমান্তে নিহতের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা