চকরিয়ায় নাস্তা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম কামাল উদ্দিন (৫৬)।
ভিকটিম শিশুর পরিবারের অভিযোগ, উপজেলার কাকারা মিনিবাজার এলাকার বাসিন্দা কামাল উদ্দিন নাস্তা কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। সন্ধ্যার পর শিশুটি রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় বাড়ি ফেরে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার পুলিশ তাকে নিজ মেয়ের বাড়ি থেকে আত্মগোপন অবস্থায় গ্রেপ্তার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, শিশুটির শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
কক্সবাজারে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
কক্সবাজারে শিশু ধর্ষণের ঘটনার পর চকরিয়া থানা পুলিশের অভিযান ও আইনি পদক্ষেপ। ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম কামাল উদ্দিন (৫৬)। ভিকটিম শিশুর পরিবারের অভিযোগ, উপজেলার কাকারা মিনিবাজার এলাকার বাসিন্দা কামাল উদ্দিন নাস্তা কিনে দেওয়ার লোভ
দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। সন্ধ্যার পর শিশুটি রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় বাড়ি ফেরে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া
থানার পুলিশ তাকে নিজ মেয়ের বাড়ি থেকে আত্মগোপন অবস্থায় গ্রেপ্তার করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, শিশুটির শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা