বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

কেএলআইএ বিমানবন্দরে দুই বিদেশির রহস্যমৃত্যু: নিরাপত্তায় নতুন কড়াকড়ি

কয়েক ঘণ্টার ব্যবধানে ওপর থেকে পড়ে চীনা নারী ও আলজেরীয় পুরুষের প্রাণহানি

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-২ এ দুই বিদেশি পর্যটকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গত ১ মে বিমানবন্দরের ওপরের তলা থেকে পড়ে যাওয়ার পৃথক দুটি ঘটনায় এক চীনা নারী (২৭) এবং এক আলজেরীয় নাগরিক (৩০) প্রাণ হারান। মর্মান্তিক এই ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে কর্তৃপক্ষ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একই স্থান থেকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই দুই মৃত্যুর ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট যোগসূত্র পাওয়া যায়নি। বর্তমানে বিষয়টিকে ‘আকস্মিক মৃত্যু’ হিসেবে গণ্য করে নিবিড় তদন্ত চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক প্রমাণাদি বিশ্লেষণ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ব্যস্ত এই ট্রানজিট হাবটির স্বাভাবিক কার্যক্রম সচল রয়েছে। উল্লেখ্য, কুয়ালালামপুর বিমানবন্দরের এই টার্মিনাল-২ মূলত বাজেট এয়ারলাইনসগুলোর জন্য ব্যবহৃত হয়। ২০২৬ সালের প্রথম প্রান্তিকের হিসাব অনুযায়ী, উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে এই বিমানবন্দরে যাত্রী সমাগম গত বছরের তুলনায় ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

খুঁজুন