গাজীপুরের কাপাসিয়ায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার রাউতকোনা গ্রামে শুক্রবার (৮ মে) দিবাগত রাতে এক প্রবাসীর স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা ঘরে প্রবেশ করে এই নারকীয় হত্যাকাণ্ড চালায়। নিহতদের মধ্যে ওই প্রবাসীর স্ত্রী ছাড়াও তার তিন কন্যা এবং শ্যালক রয়েছেন।
প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো সুগভীর রহস্য আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে আজ শনিবার সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে জোর তৎপরতা শুরু হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা
কাপাসিয়ায় হত্যাকাণ্ডের শিকার পরিবারের বাড়ি ঘিরে উৎসুক জনতার ভিড়। ছবি: সংগৃহীত।
গাজীপুরের কাপাসিয়ায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার রাউতকোনা গ্রামে শুক্রবার (৮ মে) দিবাগত রাতে এক প্রবাসীর স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা ঘরে প্রবেশ করে এই নারকীয় হত্যাকাণ্ড চালায়। নিহতদের মধ্যে ওই প্রবাসীর স্ত্রী
ছাড়াও তার তিন কন্যা এবং শ্যালক রয়েছেন। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো সুগভীর রহস্য আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে আজ শনিবার সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের
সৃষ্টি হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে জোর তৎপরতা শুরু হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা