বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ
নজিরবিহীন প্রচারণা

জন্মহার বাড়াতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিচ্ছে চীনের বিশ্ববিদ্যালয়

পড়াশোনার চাপে নয়, শিক্ষার্থীদের বসন্তকালীন ছুটিতে সঙ্গী খুঁজে নিতে উৎসাহিত করছে কর্তৃপক্ষ

পড়াশোনার কঠিন চাপ সরিয়ে শিক্ষার্থীদের এখন প্রেমের পাঠ দিতে চাইছে চীনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দেশটিতে আশঙ্কাজনকভাবে কমে যাওয়া জন্মহার ও বিয়ের হার পুনরুজ্জীবিত করতে এবার তরুণদের প্রেমে পড়ার উৎসাহ দিচ্ছে সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব এভিয়েশন। বসন্তকালীন ছুটির বিশেষ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ফুল দেখো ও প্রেমে পড়ো’।

চীনের জনসংখ্যা বর্তমানে এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, টানা চতুর্থ বছরের মতো দেশটির জনসংখ্যা কমেছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকার কেবল অর্থনৈতিক নীতিতেই নয়, বরং তরুণদের জীবনযাত্রার দৃষ্টিভঙ্গি বদলাতেও মনোযোগ দিচ্ছে। সিচুয়ানের এই এভিয়েশন কলেজটি মনে করছে, সামাজিক বন্ধন ও ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।

জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত প্রতিযোগিতামূলক সংস্কৃতির কারণে চীনের তরুণরা এখন বিয়ে ও সন্তান লালন-পালনের চেয়ে নিজেদের ক্যারিয়ারে বেশি মনোযোগী। বিশেষজ্ঞ জেমস লিয়াংয়ের মতে, বড় পরিবারের সুফল সম্পর্কে তরুণদের সচেতন করার পাশাপাশি তাদের হাতে সময় ও অর্থ পৌঁছে দেওয়া জরুরি। সরকারের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) এখন ‘শিশু-বান্ধব’ শহর গড়ার দিকে নজর দিচ্ছে।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে চীনে এখন গ্রীষ্ম ও শীতকালীন ছুটির বাইরেও নতুন করে ‘বসন্তকালীন ছুটি’ চালুর পরিকল্পনা চলছে। এই ছুটির মূল উদ্দেশ্য হলো—তরুণদের ভ্রমণে আগ্রহী করা এবং একে অপরের সঙ্গে মিশে সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দেওয়া। মূলত জন্মহারের নিম্নমুখী প্রবণতা ঠেকানো এবং অভ্যন্তরীণ বাজার চাঙ্গা করতেই এমন অপ্রচলিত পদক্ষেপ নিচ্ছে বেইজিং।

খুঁজুন