বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

ইউরোপে গুগলের ‘এআই ফাইন্যান্স’ সেবা চালু, হাতের মুঠোয় বিনিয়োগ বিশ্লেষণ

শেয়ারবাজার ও ক্রিপ্টোকারেন্সির জটিল তথ্য এখন পানির মতো সহজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

বিনিয়োগকারীদের জন্য বিশ্ব অর্থনীতি ও শেয়ারবাজারের গতিপ্রকৃতি বোঝা আরও সহজ করতে ইউরোপের বাজারে নতুন ‘এআই ফাইন্যান্স’ সেবা চালু করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা এখন আগের চেয়ে অনেক সাবলীলভাবে শেয়ারবাজার, ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি এবং বৈশ্বিক অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ করতে পারবেন। সোমবার (১১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গুগল ফাইন্যান্সের এই নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে চ্যাটবট সুবিধা, যেখানে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে বাজারের বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাবে। এআই স্বয়ংক্রিয়ভাবে রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণ করে ব্যবহারকারীর স্থানীয় ভাষায় উত্তর প্রদান করবে।

এছাড়া নতুন উন্নত চার্ট, টেকনিক্যাল ইনডিকেটর এবং শেয়ারের দাম ওঠানামার পেছনের কারণগুলোও ব্যাখ্যা করবে এই স্মার্ট টুল। বিশেষ করে বিভিন্ন কোম্পানির আয়ের লাইভ কল শোনা এবং সেগুলোর গুরুত্বপূর্ণ অংশগুলো সংক্ষেপে বুঝে নেওয়ার ফিচারটি বিনিয়োগকারীদের দারুণভাবে উপকৃত করবে। মূলত সাধারণ মানুষকে একজন বিশেষজ্ঞের মতো নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করতেই গুগল তাদের এই প্ল্যাটফর্মকে একটি স্মার্ট এআই সহকারীতে রূপান্তর করেছে।

খুঁজুন