বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ গেল ১২ জনের

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত রয়েছে ইসরায়েলি বিমান হামলা। হামলায় পুরো একটি আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর এ ধরনের হামলা অব্যাহত রয়েছে।

​শুক্রবার (১ মে) নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় চালানো হামলায় অন্তত ৮ জন নিহত এবং আরও ৮ জন আহত হন। আহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই হামলায় সম্পূর্ণ একটি আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বেশ কিছু বহুতল ভবন মাটির সঙ্গে মিশে গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালান।

​একই দিনে টায়ার এবং নাবাতিয়েহর আশপাশের আরও কয়েকটি স্থানে চালানো হামলায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কিছু বাড়িঘর, একটি স্কুল এবং একটি কনভেন্ট ধ্বংস করে দেওয়া হয়েছে।

​হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েল। তবে আগের দিন কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই ওই একই এলাকায় হামলা চালানো হয়েছিল।

খুঁজুন