বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

হরমুজে মার্কিন বাহিনীর প্রবেশ ঠেকানোর ঘোষণা ইরানের

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ রুখে দিতে যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

মধ্যপ্রাচ্যের রণকৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো মুক্ত করতে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার পর চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগের কড়া জবাব দিয়ে ইরান জানিয়েছে, প্রণালিটিতে প্রবেশের চেষ্টা করলে মার্কিন সেনাবাহিনীর ওপর সরাসরি হামলা চালানো হবে।

সোমবার (৪ মে) ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক হুঙ্কারে বলেন, যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনারা যদি এই জলসীমায় প্রবেশের দুঃসাহস দেখায়, তবে তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আবদুল্লাহি স্পষ্ট করে দেন যে, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানি সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। তাই যেকোনো যাতায়াত বা কার্যক্রমের জন্য তেহরানের সাথে সমন্বয় করা বাধ্যতামূলক।

এর আগে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মানবিক দিক বিবেচনা করে জাহাজগুলোকে খাদ্যসংকট ও আটকা অবস্থা থেকে মুক্ত করতে ১৫ হাজার সেনা ও অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে প্রস্তুত রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ওয়াশিংটনের এই পরিকল্পনাকে ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।

খুঁজুন