বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

ঘোড়াঘাটে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় প্রাণ গেল তরুণের

কশিগাড়ি এলাকায় ভোরে দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু নামের ওই যুবক।

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় বাবু (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। 

বুধবার (৬ মে) ভোরে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কশিগাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে বলে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে কশিগাড়ি খাদ্যগুদাম সংলগ্ন মাছের আড়তের পাশে পাকা রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী কোনো এক অজ্ঞাত বাহন তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথায় মারাত্মক জখম হয় এবং একটি পা সম্পূর্ণ থেঁতলে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এক ভ্যানচালক তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করার জোর চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন