বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

ঈদুল আজহায় পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’; সঙ্গে থাকছেন আদর আজাদ

প্রেম ও বিরহের মেলবন্ধনে নির্মিত আলোক হাসানের নতুন সিনেমাটি মুক্তি পাচ্ছে আসন্ন কোরবানি ঈদে।

ঈদুল ফিতরে ‘দম’ সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পূজা চেরী। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সিনেমাটির অফিশিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে এই সুখবর নিশ্চিত করা হয়। সমাজপতিদের রক্তচক্ষু এবং সামাজিক বাধা উপেক্ষা করে গড়ে ওঠা এক অমর প্রেম ও বিরহের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পূজা চেরী বলেন, ‘নাকফুলের কাব্য’র গল্পটি আমার মনের খুব কাছের। এখানে আবেগ, বাস্তব জীবনের সংগ্রাম এবং সুন্দর এক প্রেমের কাহিনি ফুটে উঠেছে। আমি ভীষণ আশাবাদী যে দর্শকরা এই চরিত্রের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পাবেন এবং ছবিটি তাদের দীর্ঘকাল মনে থাকবে। আলোক হাসানের পরিচালনায় এই সিনেমায় পূজার বিপরীতে দেখা যাবে আদর আজাদকে। রোমান্টিক-কমেডি ঘরানার এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, কাজী কানিজ, আলীরাজসহ একঝাঁক গুণী শিল্পী।

খুঁজুন