আইনি প্রক্রিয়ায় হয়রানির শিকার না হওয়ার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরার সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।
ক্রিকেট ক্যারিয়ার শেষ করে পুরোদমে রাজনীতিতে যুক্ত হতে চান জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাকিব জানান, তিনি আইনিভাবে এসব মোকাবেলা করতে প্রস্তুত। তবে দেশে ফেরার ক্ষেত্রে তার মূল শর্ত হলো নিরাপত্তা ও হয়রানি থেকে মুক্ত থাকা। তিনি বলেন, 'আমি কোনো বিশেষ প্রটোকল চাই না। সাধারণ নাগরিকের মতো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ চাই। কাল যদি এই নিশ্চয়তা পাই, তবে আমি পরশুই দেশে ফিরব।'
মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য আরও জানান, দল পরিবর্তনের কোনো ইচ্ছে তার নেই। মাগুরার মানুষের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হলে মানুষ তাকে আবারও ভোট দিয়ে বিজয়ী করবে। এছাড়া আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা স্থায়ী হবে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশে ফেরার শর্ত জানালেন সাকিব
দেশে ফেরার শর্ত জানালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
ক্রিকেট ক্যারিয়ার শেষ করে পুরোদমে রাজনীতিতে যুক্ত হতে চান জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে
সাকিব জানান, তিনি আইনিভাবে এসব মোকাবেলা করতে প্রস্তুত। তবে দেশে ফেরার ক্ষেত্রে তার মূল শর্ত হলো নিরাপত্তা ও হয়রানি থেকে মুক্ত থাকা। তিনি বলেন, 'আমি কোনো বিশেষ প্রটোকল চাই না। সাধারণ নাগরিকের মতো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ চাই। কাল যদি এই নিশ্চয়তা পাই, তবে আমি পরশুই দেশে ফিরব।'
মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য আরও জানান, দল পরিবর্তনের কোনো ইচ্ছে তার নেই। মাগুরার মানুষের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হলে মানুষ তাকে আবারও ভোট দিয়ে বিজয়ী করবে। এছাড়া আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা স্থায়ী হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা