চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ছোট ভাই ডেভিড ইমন পরিচয় দিয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে কল ও অডিও বার্তার মাধ্যমে এই হুমকি দেন। এই ঘটনায় শনিবার (৯ মে) রাতে নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক বিপ্লব দে জানান, অভিযুক্ত ব্যক্তি শনিবার বিকেলে বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইমন নামের ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে তাঁর শরীরে বুলেটের ক্ষত দিয়ে বোলতার বাসা বানিয়ে দেওয়া হবে এবং পরিবারের সদস্যরা সেই গুলির সংখ্যা গণনাও করতে পারবে না।
পরবর্তীতে পাঠানো একটি অডিও বার্তায় সেই হুমকিদাতা চরম ঔদ্ধত্য দেখিয়ে বলেন, দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে চূড়ান্ত পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন নিশ্চিত করেছেন যে, হুমকির বিষয়ে অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, অভিযুক্ত ইমনের বিরুদ্ধে জোড়া খুনসহ অন্তত সাতটি মামলা রয়েছে। পুলিশ জানায়, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদের হয়ে ইমন চট্টগ্রামে অপরাধ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা দীর্ঘদিনের হলেও এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে এই দুর্ধর্ষ অপরাধী।
চট্টগ্রামে সাংবাদিক বিপ্লব দে-কে হত্যার হুমকি, ৫০ লাখ টাকা চাঁদা দাবি
চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির শিকার সাংবাদিক বিপ্লব দে পার্থ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ছোট ভাই ডেভিড ইমন পরিচয় দিয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে কল ও অডিও বার্তার মাধ্যমে এই হুমকি দেন। এই ঘটনায় শনিবার (৯ মে) রাতে নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক বিপ্লব দে জানান, অভিযুক্ত ব্যক্তি শনিবার বিকেলে বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে
কল দিয়ে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইমন নামের ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে তাঁর শরীরে বুলেটের ক্ষত দিয়ে বোলতার বাসা বানিয়ে দেওয়া হবে এবং পরিবারের সদস্যরা সেই গুলির সংখ্যা গণনাও করতে পারবে না। পরবর্তীতে পাঠানো একটি অডিও বার্তায় সেই হুমকিদাতা চরম ঔদ্ধত্য দেখিয়ে বলেন, দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে
চূড়ান্ত পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন নিশ্চিত করেছেন যে, হুমকির বিষয়ে অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, অভিযুক্ত ইমনের বিরুদ্ধে জোড়া খুনসহ অন্তত সাতটি মামলা রয়েছে। পুলিশ জানায়, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদের হয়ে ইমন চট্টগ্রামে অপরাধ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা দীর্ঘদিনের হলেও এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে এই দুর্ধর্ষ অপরাধী।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা