ট্রাম্পের নীতিতে চাপের মুখে ন্যাটো ও ট্রান্সআটলান্টিক সম্পর্ক, আন্তর্জাতিক জরিপে উদ্বেগ
আন্তর্জাতিক রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বিভিন্ন নীতির কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক ভাবমূর্তি সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে বৈশ্বিক জনমতে ওয়াশিংটনের অবস্থান রাশিয়ার চেয়েও নাজুক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার প্রকাশিত 'ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স' জরিপে উঠে এসেছে যে, ন্যাটোর সাবেক মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেনের ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাল্যায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশন’ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের বাণিজ্যিক শুল্কনীতি, ডেনমার্কের অংশ দখলের হুমকি এবং ইউক্রেন ও ইরান ইস্যুতে নেওয়া পদক্ষেপগুলো ইউরোপের সাথে আমেরিকার ঐতিহাসিক সম্পর্কের ফাটল ধরিয়েছে।
গবেষণায় উল্লেখ করা হয়, বিশ্বের জন্য বড় হুমকি কোন দেশ— এমন প্রশ্নের উত্তরে রাশিয়া ও ইসরায়েলের পাশেই এখন উচ্চারিত হচ্ছে যুক্তরাষ্ট্রের নাম। ৯৮টি দেশের প্রায় ৯৪ হাজার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এই সূচকে দেখা যায়, দুই বছর আগে যুক্তরাষ্ট্রের প্রতি ২২ শতাংশ মানুষের ইতিবাচক ধারণা থাকলেও বর্তমানে তা ১৬ শতাংশে নেমে এসেছে। বিশেষ করে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের হুমকি ও ট্রান্সআটলান্টিক মিত্রদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির ফলে বিশ্বমঞ্চে কোণঠাসা হয়ে পড়ছে দেশটি। আগামী ১২ মে কোপেনহেগেন ডেমোক্রেসি সামিটের আগে প্রকাশিত এই প্রতিবেদনটি আন্তর্জাতিক মহলে নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে।
বিশ্বমঞ্চে কমছে আমেরিকার দাপট: রাশিয়ার চেয়েও নিচে নামল ভাবমূর্তি
বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ও গ্রহণযোগ্যতা দিন দিন কমছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক আন্তর্জাতিক সমীক্ষায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বিভিন্ন নীতির কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক ভাবমূর্তি সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে বৈশ্বিক জনমতে ওয়াশিংটনের অবস্থান রাশিয়ার চেয়েও নাজুক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার প্রকাশিত 'ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স' জরিপে উঠে এসেছে যে, ন্যাটোর সাবেক মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেনের ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাল্যায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশন’ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন
অনুযায়ী, ট্রাম্পের বাণিজ্যিক শুল্কনীতি, ডেনমার্কের অংশ দখলের হুমকি এবং ইউক্রেন ও ইরান ইস্যুতে নেওয়া পদক্ষেপগুলো ইউরোপের সাথে আমেরিকার ঐতিহাসিক সম্পর্কের ফাটল ধরিয়েছে। গবেষণায় উল্লেখ করা হয়, বিশ্বের জন্য বড় হুমকি কোন দেশ— এমন প্রশ্নের উত্তরে রাশিয়া ও ইসরায়েলের পাশেই এখন উচ্চারিত হচ্ছে যুক্তরাষ্ট্রের নাম। ৯৮টি দেশের প্রায় ৯৪ হাজার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এই সূচকে দেখা
যায়, দুই বছর আগে যুক্তরাষ্ট্রের প্রতি ২২ শতাংশ মানুষের ইতিবাচক ধারণা থাকলেও বর্তমানে তা ১৬ শতাংশে নেমে এসেছে। বিশেষ করে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের হুমকি ও ট্রান্সআটলান্টিক মিত্রদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির ফলে বিশ্বমঞ্চে কোণঠাসা হয়ে পড়ছে দেশটি। আগামী ১২ মে কোপেনহেগেন ডেমোক্রেসি সামিটের আগে প্রকাশিত এই প্রতিবেদনটি আন্তর্জাতিক মহলে নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা