বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

বগুড়ায় ‘জ্বীন তাড়ানোর’ নামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, ভণ্ড কবিরাজ গ্রেপ্তার

নামাজগড় এলাকায় নিজ চেম্বার থেকে অভিযুক্ত রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়ায় চিকিৎসার আড়ালে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় জেলা সদরের নামাজগড় এলাকায় অভিযান চালিয়ে হাকিম রেজাউল করিম নামের ওই ব্যক্তিকে তার নিজস্ব চেম্বার থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাথা ব্যথার চিকিৎসার জন্য মেয়েটিকে তার বাবা-মা ওই কবিরাজের কাছে নিয়ে এসেছিলেন। সে সময় ‘জ্বীন তাড়ানোর’ অজুহাত দেখিয়ে কৌশলে বাবা-মায়ের কাছ থেকে মেয়েটিকে আলাদা করে নিজের গোপন কক্ষে নিয়ে যায় রেজাউল। কিছুক্ষণ পর ভুক্তভোগী শিক্ষার্থী কাঁদতে কাঁদতে কক্ষ থেকে বেরিয়ে এসে পরিবারের কাছে তার ওপর হওয়া পাশবিক নির্যাতনের কথা প্রকাশ করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। আসামি অত্যন্ত চতুর হওয়ায় বারবার নিজের অবস্থান পরিবর্তন করে আত্মগোপনের চেষ্টা করছিল। পরে এসআই সুমনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত রেজাউল দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসার আড়ালে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে পুরো বিষয়টি অধিকতর তদন্তাধীন রয়েছে।

খুঁজুন