শুক্রবার, ১৫ মে ২০২৬
ছবি
শুক্রবার, ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

বাংলাদেশ-চীন কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগ বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। বেইজিংয়ে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। দুই দেশই বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত সংযোগ এবং উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।

​বুধবার (৬ মে) চীনের রাজধানী বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশটির শীর্ষস্থানীয় নেতা এবং চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

​বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের আওতায় চলমান প্রকল্প ও সহযোগিতার অগ্রগতি নিয়ে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করে।

​উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

খুঁজুন