শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় আগামীর চ্যালেঞ্জ জয়ের প্রত্যয় নিয়ে শুরু হলো বিজ্ঞান মেলা
তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। একই সাথে দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান সেমিনার-২০২৬ এর সূচনা করা হয়।
উদ্বোধন শেষে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে’ আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বিজ্ঞানমনস্ক সমাজ গঠন অপরিহার্য। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও গবেষণামূলক চিন্তাধারা ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় অস্ত্র হিসেবে কাজ করবে। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি আধুনিক ও চমকপ্রদ সব বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের মেধার প্রশংসা করেন। এই বিজ্ঞান উৎসব চলবে শুক্রবার পর্যন্ত এবং সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের জমকালো উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত।
তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। একই সাথে দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড,
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান সেমিনার-২০২৬ এর সূচনা করা হয়। উদ্বোধন শেষে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে’ আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বিজ্ঞানমনস্ক সমাজ গঠন অপরিহার্য। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও গবেষণামূলক চিন্তাধারা ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বড়
অস্ত্র হিসেবে কাজ করবে। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি আধুনিক ও চমকপ্রদ সব বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের মেধার প্রশংসা করেন। এই বিজ্ঞান উৎসব চলবে শুক্রবার পর্যন্ত এবং সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা