রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. আনিসুর রহমানের আদেশ প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নাটকীয় পরিবর্তনের সাক্ষী হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অধ্যাপক ড. আনিসুর রহমানের সেই নিয়োগ আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে একই দিনে পৃথক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেরোবির সপ্তম উপাচার্য হিসেবে চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন ২০০৯-এর ধারা ১০(১) অনুযায়ী এই নিয়োগ সম্পন্ন হয়েছিল। তবে দিন শেষ হওয়ার আগেই মন্ত্রণালয় আগের সেই আদেশটি বাতিল ঘোষণা করে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একই দিন জারি করা দুটি ভিন্ন স্মারক নম্বর (২০৬ ও ২০৭) বাতিল করার কথা নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। কেন হুট করে এই নিয়োগ বাতিল করা হলো, সে বিষয়ে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কোনো কারণ দর্শানো হয়নি।
নিয়োগের কয়েক ঘণ্টা পরই বেরোবির নতুন উপাচার্যের আদেশ বাতিল
ছবি: সংগৃহীত
নাটকীয় পরিবর্তনের সাক্ষী হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অধ্যাপক ড. আনিসুর রহমানের সেই নিয়োগ আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে
এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে একই দিনে পৃথক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেরোবির সপ্তম উপাচার্য হিসেবে চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন ২০০৯-এর ধারা ১০(১) অনুযায়ী এই নিয়োগ সম্পন্ন হয়েছিল। তবে দিন শেষ হওয়ার
আগেই মন্ত্রণালয় আগের সেই আদেশটি বাতিল ঘোষণা করে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একই দিন জারি করা দুটি ভিন্ন স্মারক নম্বর (২০৬ ও ২০৭) বাতিল করার কথা নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। কেন হুট করে এই নিয়োগ বাতিল করা হলো, সে বিষয়ে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কোনো কারণ দর্শানো হয়নি।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা