প্রথম দফার মতো দ্বিতীয় দফায়ও ভোটারদের ব্যাপক উপস্থিতি, হাওড়ায় সর্বোচ্চ এবং দক্ষিণ কলকাতায় সর্বনিম্ন ভোট।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আবারও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে। বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে দেখা গেছে, ৯১ শতাংশেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যদিও ভোটগ্রহণের নির্ধারিত সময় সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু অনেক কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন থাকায় এরপরও ভোটদান প্রক্রিয়া সচল রাখতে হয়। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটের হার দাঁড়িয়েছে ৯১.৩১ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফার এই অংশগ্রহণও বেশ আশাব্যঞ্জক। উল্লেখ্য, প্রথম দফায় নির্ধারিত সময়ে ভোট পড়েছিল ৯২.৪৭ শতাংশ, যা শেষ পর্যন্ত ৯৩.১৯ শতাংশে গিয়ে ঠেকেছিল।
এবারের দ্বিতীয় দফায় জেলাভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ভোটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমান। এই জেলায় সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ৯৩.৩৯ শতাংশ ভোট পড়েছে। এর বিপরীতে সবচেয়ে কম ভোট পড়েছে দক্ষিণ কলকাতায়, যেখানে হারটি ৮৭.২৫ শতাংশ।
আসনভিত্তিক ফলাফলেও দেখা গেছে দারুণ বৈচিত্র্য। হাওড়া আসনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, সেখানে ভোটদানের হার সর্বোচ্চ ৯৬.৪৬ শতাংশে পৌঁছেছে।
অন্যদিকে, রাজারহাট গোপালপুর কেন্দ্রে কিছুটা কম উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেখানে ভোটের হার ৮৪.৩৬ শতাংশ। এছাড়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে ৮৬.৪৩ শতাংশ এবং ভাঙড়ে ৯২.৩৬ শতাংশ ভোট পড়েছে। কমিশনের মতে, সকল কেন্দ্রের চূড়ান্ত তথ্য হাতে পাওয়ার পর এই শতকরা হার আরও কিছুটা বাড়তে পারে।
৯১ শতাংশ ছাড়াল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটগ্রহণ
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আবারও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে। বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে দেখা গেছে, ৯১ শতাংশেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যদিও ভোটগ্রহণের নির্ধারিত সময় সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু অনেক কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন থাকায় এরপরও ভোটদান প্রক্রিয়া সচল রাখতে হয়। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটের হার দাঁড়িয়েছে ৯১.৩১ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফার এই অংশগ্রহণও বেশ আশাব্যঞ্জক। উল্লেখ্য, প্রথম দফায় নির্ধারিত সময়ে ভোট পড়েছিল ৯২.৪৭ শতাংশ, যা শেষ পর্যন্ত ৯৩.১৯ শতাংশে গিয়ে ঠেকেছিল। এবারের দ্বিতীয় দফায় জেলাভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ভোটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমান। এই জেলায় সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ৯৩.৩৯ শতাংশ ভোট পড়েছে। এর বিপরীতে সবচেয়ে কম ভোট পড়েছে দক্ষিণ কলকাতায়, যেখানে হারটি ৮৭.২৫
শতাংশ।আসনভিত্তিক ফলাফলেও দেখা গেছে দারুণ বৈচিত্র্য। হাওড়া আসনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, সেখানে ভোটদানের হার সর্বোচ্চ ৯৬.৪৬ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে, রাজারহাট গোপালপুর কেন্দ্রে কিছুটা কম উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেখানে ভোটের হার ৮৪.৩৬ শতাংশ। এছাড়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে ৮৬.৪৩ শতাংশ এবং ভাঙড়ে ৯২.৩৬ শতাংশ ভোট পড়েছে। কমিশনের মতে, সকল কেন্দ্রের চূড়ান্ত তথ্য হাতে পাওয়ার পর এই শতকরা হার আরও কিছুটা বাড়তে পারে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা