বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

ওয়ালটনে চাকরির সুযোগ: প্রভিডেন্ট ফান্ড ও বোনাসসহ মিলবে নানা সুবিধা

অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিপণন ও পণ্য ব্যবস্থাপনা বিভাগকে আরও শক্তিশালী করতে 'অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার' পদে দক্ষ কর্মী খুঁজছে।

যোগ্যতা ও শর্তাবলি:

আগ্রহী প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং কর্মস্থল হবে ঢাকা।

বেতন ও সুযোগ-সুবিধা:

নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতন ছাড়াও ওয়ালটনের নিয়ম অনুযায়ী টি/এ, মোবাইল বিল, লভ্যাংশের অংশ (Profit Share), প্রভিডেন্ট ফান্ড এবং বিমা সুবিধা প্রদান করা হবে। এছাড়াও রয়েছে দুপুরের খাবার সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময় আগামী ৫ মে ২০২৬।

খুঁজুন