ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান। নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার নবনির্বাচিত এই নারী সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করা হবে।
রিটার্নিং কর্মকর্তার ঘোষণা অনুযায়ী, বিএনপি জোট থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, নিপুণ রায় চৌধুরী এবং হেলেন জেরিন খানের মতো পরিচিত মুখগুলো। এছাড়াও এই জোট থেকে সংসদে প্রতিনিধিত্ব করবেন ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, নিলোফার চৌধুরী মনি, জীবা আমিনা খান, মাহ্মুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্জ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
অন্যদিকে, জামায়াত-এনসিপি জোট থেকে যে ১২ জন নারী নেত্রী সংসদ সদস্য হিসেবে যাত্রা শুরু করছেন তারা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মোসা. নাজমুন নাহার, মাহফুজা হান্নান, মিসেস সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। এছাড়া স্বতন্ত্র ছয় সংসদ সদস্যের সমর্থিত জোট থেকে সুলতানা জেসমিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের সময় পার হওয়ার পর একক প্রার্থী থাকায় তাদের সবাইকে আইন অনুযায়ী বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী: কাল প্রকাশ হচ্ছে গেজেট
সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা। ছবি: সংগৃহীত।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান। নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার নবনির্বাচিত এই নারী সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তার ঘোষণা অনুযায়ী, বিএনপি জোট থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকায়
রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, নিপুণ রায় চৌধুরী এবং হেলেন জেরিন খানের মতো পরিচিত মুখগুলো। এছাড়াও এই জোট থেকে সংসদে প্রতিনিধিত্ব করবেন ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, নিলোফার চৌধুরী মনি, জীবা আমিনা খান, মাহ্মুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্জ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত
আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। অন্যদিকে, জামায়াত-এনসিপি জোট থেকে যে ১২ জন নারী নেত্রী সংসদ সদস্য হিসেবে যাত্রা শুরু করছেন তারা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মোসা. নাজমুন নাহার, মাহফুজা হান্নান, মিসেস সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। এছাড়া স্বতন্ত্র ছয় সংসদ সদস্যের সমর্থিত জোট থেকে সুলতানা জেসমিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের সময় পার হওয়ার পর একক প্রার্থী থাকায় তাদের সবাইকে আইন অনুযায়ী বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা