বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ
সতর্কবার্তা

সন্ধ্যার মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

রংপুর, রাজশাহীসহ দেশের একাধিক জেলায় বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর শঙ্কা; নদীবন্দরে ১ নম্বর সংকেত।

দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে বুধবার সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৬ মে) অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং বগুড়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬‌০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া গবেষকদের মতে, শক্তিশালী একটি কালবৈশাখী ঝড় ইতিমধ্যে উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দুপুরের পর থেকে এটি পূর্ব দিকে অগ্রসর হয়ে বিকেল ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে আঘাত হানতে পারে। বিশেষ করে ঢাকা শহরের ওপর দিয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া আজ সারা দেশেই কমবেশি বৃষ্টির আভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

খুঁজুন